শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

সুনীল অর্থনীতি গবেষণায় কক্সবাজারে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ PM ৫৬ বার পঠিত
সুনীল অর্থনীতি গবেষণায় কক্সবাজারে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব

প্রতীকী ছবি © সম্পাদিত

ঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদ পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে উচ্চশিক্ষা, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং দক্ষ মানবসম্পদ সৃষ্টির জন্য কক্সবাজারে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যায় প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে।

‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি’-(ইউবিইএসটি) নামে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আধা-সরকারি পত্র দিয়েছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

গত ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো পত্রে বলা হয়, ‘বাংলাদেশের বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে বিপুল সম্ভাবনাময় সামুদ্রিক সম্পদকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগানোর জন্য বিশেষায়িত উচ্চশিক্ষা, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং দক্ষ মানবসম্পদ প্রয়োজন, যার এখনও যথেষ্ট ঘাটতি রয়েছে। এ প্রেক্ষাপটে কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি’-(ইউবিইএসটি) নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জাতীয় স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে।’

এতে আরও বলা হয়, ‘একটি পূর্ণাঙ্গ নতুন বিশ্ববিদ্যালয় শূন্য থেকে প্রতিষ্ঠা করতে দীর্ঘ সময়, বিপুল অর্থ এবং পৃথক অবকাঠামো প্রয়োজন। এ বাস্তবতা বিবেচনায়, কক্সবাজারে অবস্থিত ‘বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট’-এর বিদ্যমান অবকাঠামো, ল্যাবরেটরি, গবেষণা-সুবিধা, বৈজ্ঞানিক জনবল, প্রশিক্ষণ পরিবেশ এবং উপকূলভিত্তিক গবেষণা কাঠামোকে ব্যবহার করে নতুন বিশ্ববিদ্যালয়ের এর প্রাথমিক একাডেমিক ও ব্যবহারিক কার্যক্রম দ্রুত চালু করা যেতে পারে। ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট ইতোমধ্যে একটি জাতীয় সামুদ্রিক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কক্সবাজারে সুপ্রতিষ্ঠিত। ফলে এর বিদ্যমান সুবিধা ব্যবহার করে বিশ্ববিদ্যালয়টির প্রারম্ভিক পর্যায়ে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, সামুদ্রিক তথ্য, পর্যটন ও হসপিটালিটি-সংশ্লিষ্ট বিষয়ে পাঠদান, গবেষণা, প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এতে দীর্ঘমেয়াদি অবকাঠামো নির্মাণের জন্য অপেক্ষা না করে একটি গবেষণামুখী, ব্যবহারিক এবং বাস্তবভিত্তিক বিশ্ববিদ্যালয় দ্রুত চালু করা যাবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে ব্লু ইকোনমি সংক্রান্ত বিদ্যমান জাতীয় গবেষণা অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে দেশের ব্লু ইকোনমি খাতে দক্ষ মানবসম্পদ তৈরির একটি কার্যকর প্রতিষ্ঠান গড়ে উঠবে।’

পত্রের শেষে বলা হয়, উপরের বিষয় বিবেচনায় নিয়ে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার সানুগৃহ সম্মতির জন্য বিনীত নিবেদন করছি।

এ প্রসঙ্গে মতামত জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন আজ বাসসকে বলেন, ‘বঙ্গোপসাগরের বিশাল জলরাশি এবং এর সঙ্গে যুক্ত অসংখ্য নদ-নদী বাংলাদেশের অর্থনীতি, জীববৈচিত্র্য এবং জীবিকার সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। সামগ্রিকভাবে বঙ্গোপসাগর আমাদের অর্থনীতির চালিকাশক্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক সমৃদ্ধ সম্পদ ভান্ডার হয়ে থাকবে। এ জন্য প্রযুক্তিনির্ভর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন নিশ্চিত করবে। সুনীল অর্থনীতি বিষয়ক গবেষণা,  উদ্ভাবন এবং সামগ্রিক অগ্রগতির লক্ষ্যে পর্যটন রাজধানী কক্সবাজারে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার দৃঢ় বিশ্বাস, এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় তথ্য প্রযুক্তি জ্ঞান ব্যবহারের মাধ্যমে বঙ্গোসাগরে বাংলাদেশের ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কি.মি. সমুদ্রাঞ্চলের সম্পদ ব্যবস্থাপনা, উপকূলীয় জনপদে সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক অগ্রগতি, সমুদ্র স্থানিক পরিকল্পপনা, উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা, মৎস্য ভূ-তথ্য প্রযুক্তি, সমুদ্র দূষণ এবং জলবায়ু পরিবর্তন জনিত দূর্যোগ প্রশমন বিষয়ে গবেষণা এবং সরকারকে কারিগরি সহায়তা প্রদানে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!