শিরোনাম:
Network News BD
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ৭:১২ AM ১৬ বার পঠিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গবেষণা কার্যক্রম জোরদারে যৌথভাবে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং জাতিসংঘের উদ্যোগে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি ফর পিস বা ইউপিস এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট। এ লক্ষ্যে তিন প্রতিষ্ঠানের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরিত হয়েছে নিউইয়র্কের ট্রাম্প সেন্টারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ ইউনিভার্সিটি ফর পিসের ডিন প্রফেসর মিহির এবং কোডার্সট্রাস্টের সহপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আজিজ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন।

​সমঝোতা অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ডিজিটাল দক্ষতা উন্নয়ন কর্মমুখী প্রশিক্ষণ শান্তিশিক্ষা এবং পেশাগত উন্নয়নসংক্রান্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। এসব কার্যক্রম অনলাইন সরাসরি এবং সমন্বিত পদ্ধতিতে পরিচালনার পরিকল্পনা রয়েছে।

​এই সহযোগিতার আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সাইবার নিরাপত্তা ওয়েব ও সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং ডেটা ব্যবস্থাপনা ফ্রিল্যান্সিং এবং উদ্যোক্তা উন্নয়নের মতো বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ার পরামর্শ কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জন এবং পেশাগত জীবনে প্রবেশের সুযোগ তৈরিতেও গুরুত্ব দেওয়া হবে।

​চুক্তি অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় তার অধিভুক্ত কলেজগুলোর নেটওয়ার্ক কাজে লাগিয়ে শিক্ষার্থী শিক্ষক ও স্নাতকদের কাছে এসব কার্যক্রম পৌঁছে দিতে প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে। ইউনিভার্সিটি ফর পিস শান্তিশিক্ষা সংঘাত নিরসন মানবাধিকার ও টেকসই উন্নয়ন বিষয়ে একাডেমিক জ্ঞান প্রশিক্ষক এবং পাঠ্যবিষয়বস্তু সরবরাহ করবে।

​এ ছাড়া ডিজিটাল দক্ষতার সমন্বয়ে স্বল্পমেয়াদি পেশাগত ও সনদভিত্তিক কোর্স চালু পাঠ্যক্রম উন্নয়ন যৌথ গবেষণা এবং শিক্ষা ও গবেষণাসংক্রান্ত তথ্য বিনিময়ের পরিকল্পনা রয়েছে। শিক্ষক প্রশিক্ষক গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আন্তর্জাতিক সম্মেলন কর্মশালা এবং একাডেমিক কার্যক্রমও আয়োজন করা হবে।

​সমঝোতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শিক্ষকদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি। এর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকেরা আধুনিক ডিজিটাল দক্ষতা শান্তিশিক্ষা মানবাধিকার ও সংঘাত নিরসনসংক্রান্ত বিষয় পাঠদান ও শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন।

​তিন প্রতিষ্ঠানের এ উদ্যোগ জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট বা এসডিজির মানসম্মত শিক্ষা এসডিজি ৪ শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি এসডিজি ৮ এবং শান্তি ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান এসডিজি ১৬ অর্জনে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

​উল্লেখ্য জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি ফর পিস কোস্টারিকাভিত্তিক একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান এবং বাংলাদেশ এর অন্যতম সিগনেটরি। প্রতিষ্ঠানটি শান্তি সংঘাত নিরসন ও টেকসই উন্নয়ন বিষয়ে শিক্ষা ও গবেষণায় কাজ করে।

মন্তব্য করুন

১

কিউএস এশিয়ান র‍্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগোলেও দেশসেরা দশে স্থান হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের

২

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে নবীনবরণ ও হেমন্ত উৎসব অনুষ্ঠিত

৩

​রুয়েটে নিরাপত্তা কর্মকর্তার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিতর্কের ঝড়

৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি

৫

নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক?

৬

বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা: মানতে হবে যেসব নিয়ম

৭

রুহিয়ায় আরআরইপি প্রকল্পের কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা

৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার ময়মনসিংহ বিভাগীয় পর্ব শুরু

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!