শিরোনাম:
Network News BD
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা: মানতে হবে যেসব নিয়ম

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ১১:২০ PM ১৮ বার পঠিত
বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা: মানতে হবে যেসব নিয়ম

ছবি: সংগৃহীত

বঙ্গভবনের ইতিহাস ঐতিহ্য ও রাষ্ট্রীয় গুরুত্ব সম্পর্কে জানার সুযোগ পাবে দেশের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা ২০২৬ প্রণয়ন করা হয়েছে।

​বুধবার ৪ নভেম্বর রাষ্ট্রপতির কার্যালয়ের প্রণীত এই নীতিমালার কথা উল্লেখ করে দেশের মাদ্রাসাগুলোকে নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা নির্দেশনায় মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে বঙ্গভবন পরিদর্শনের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের অনুরোধ করা হয়েছে।

​নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীরা মোট ১ ঘণ্টা ৩০ মিনিট বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে। এ সময়ের মধ্যে বঙ্গভবনের ইতিহাস ও কার্যক্রম নিয়ে ভিডিও প্রদর্শনী তোশাখানা জাদুঘর বঙ্গভবনের মূল ভবনের সামনে ফটোসেশন এয়ার রেইড শেল্টার এবং হরিণ পার্ক ঘুরে দেখার সুযোগ থাকবে।

​নির্ধারিত সূচি অনুযায়ী শিক্ষার্থীদের সকাল ১০টায় বঙ্গভবনে প্রবেশ করতে হবে। নীতিমালায় আরও বলা হয়েছে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন ৩০ জন এবং সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী পরিদর্শনে অংশ নিতে পারবেন। তাঁদের সঙ্গে তিন থেকে চারজন শিক্ষক প্রতিনিধি উপস্থিত থাকবেন।

​বঙ্গভবন পরিদর্শনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে আসতে হবে। রাষ্ট্রপতির কার্যালয়ের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বঙ্গভবনের ইতিহাস সাংবিধানিক ভূমিকা ও কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবে।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

১

নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক?

২

বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা: মানতে হবে যেসব নিয়ম

৩

রুহিয়ায় আরআরইপি প্রকল্পের কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা

৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার ময়মনসিংহ বিভাগীয় পর্ব শুরু

৫

মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

৬

বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি

৭

গাজীপুরে কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন

৮

স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!