শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২ জুলাই ২০২৬, ১২:৩৬ PM ৬ বার পঠিত
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

ছবি: নেটওয়ার্ক নিউজ বিডি

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত ফি মওকুফ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তবে এই সুবিধার আওতায় শিক্ষার্থীদের শুধু সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি প্রদান করতে হবে।

​বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত আহতদের তালিকা যাচাই করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৬৯ জন শিক্ষার্থীর তথ্য পেয়েছে। এই শিক্ষার্থীরা বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছেন।

​ইতিমধ্যে এসব শিক্ষার্থীর সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি ব্যতীত পরীক্ষা সংক্রান্ত অন্যান্য ফি মওকুফ করার জন্য অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

​ফি মওকুফের এই সুবিধা পেতে আহত শিক্ষার্থীদের নিজ নিজ কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে দ্রুত যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!