১৯ নভেম্বর, ২০২৬
English
Network News BD

রাজশাহীতে ভোরে কুয়াশা, বাড়ছে শীতের তীব্রতা

নেটওয়ার্ক নিউজ বিডি
নেটওয়ার্ক নিউজ বিডি
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬ | ১২:০৭ পিএম | ২৪ বার পঠিত

সন্ধ্যা নামলেই নামছে কুয়াশা। আর ভোরের দিকে তা রূপ নিচ্ছে ঘন কুয়াশায়। আজ সকাল থেকে বইছে হিমেল হাওয়া। সকাল পৌঁনে ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এতে রাজশাহী মহানগরসহ আশেপাশের উপজেলাগুলোতে হঠাৎ করেই শীতের অনুভূতি অনেকটা বেড়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই নগরীর রাস্তাঘাটে কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে এসেছে। ফলে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। তবে জীবিকার তাগিদে বের হওয়া শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ পড়েছেন বিপাকে। শীতের তীব্রতা বাড়ায় নগরীর ফুটপাত ও বিপণি- বিতানগুলোতে গরম কাপড়ের দোকানে ভিড় বাড়তে শুরু করেছে।

আরও পড়ুন

বাবার বাইকে নীরবের রাজশাহী অভিযান, ঘুরলেন ৯ উপজেলা

নগরীর সাহেব বাজার এলাকার রিকশাচালক আবদুল করিম বলেন, ‘গত কয়েকদিন হালকা ঠান্ডা থাকলেও আজ সকাল থেকে তীব্র হিমেল বাতাস বইছে। কুয়াশা আর ঠান্ডার কারণে সকালে রাস্তায় যাত্রীও অনেক কম ছিল। তবুও পেটের দায়ে রিকশা নিয়ে বের হতে হয়েছে।

আরেক শ্রমজীবী মানুষ সুমন বলেন, আমরা সকাল সকাল কাজের সন্ধানে বের হই। অন্যদিনের তুলনায় আজ ঠান্ডা বাতাসের কারণে শীত বেশি ছিল।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক তারেক আজিজ জানান, ‘মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর দিক থেকে হিমেল বাতাস বইতে শুরু করেছে। জলীয় বাষ্পের কারণে রাত ও ভোরের দিকে ঘন কুয়াশা পড়ছে।

আজ সকাল পৌনে ১০ টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় দিনের তাপমাত্রা কিছুটা কম অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে এবং কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে।

বুধবার সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আদ্রতা ছিল ৯৫ শতাংশ। অপরদিকে গতকাল মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৩ শতাংশ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শাহিদা ইয়াসমিন বলেন ‘হঠাৎ আবহাওয়ার এই পরিবর্তনে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বাড়তে পারে। তাই এই সময়ে সবাইকে পর্যাপ্ত গরম কাপড় পরিধান এবং বিশেষ করে শিশুদের বাড়তি যত্ন নিতে হবে।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
১৮ নভেম্বর ২০২৬
News Image
Watermark

রাজশাহীতে ভোরে কুয়াশা, বাড়ছে শীতের তীব্রতা

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

রাজশাহীতে ভোরে কুয়াশা, বাড়ছে শীতের তীব্রতা

১৮ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
রাজশাহীতে ভোরে কুয়াশা, বাড়ছে শীতের তীব্রতা
লোকালয় | ১৮ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন