শিরোনাম:
Network News BD
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৬:৫৩ PM ১০ বার পঠিত
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন

ছবি: সংগৃহীত

হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ভূমিসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এতে সেবাপ্রার্থীরা সহজেই সব ধরনের ভূমি সেবা পাবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

আজ রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলায় এ ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন করেন, জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান।

এ সময় তিনি বলেন, এ ভূমিসেবা কেন্দ্রে অনলাইন আবেদনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান, মৌজা ম্যাপ, ভূমিসেবার অভিযোগ এবং অন্যান্য ভূমি সেবা পাওয়া যাবে। এ নিয়ে জেলায় মোট ৫১টি ভূমিসেবা কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে ৩ জন করে কর্মচারী রয়েছে। তাদের জেলা প্রশাসনের উদদ্যোগে প্রশিক্ষণের ব্যবস্থা করে হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করা হবে।

এ সময় কেন্দ্রের উদ্যোক্তাকে সর্তক করে জেলা প্রশাসক বলেন, শর্ত অনুযায়ী ভূমি সেবা নিশ্চিত করতে হবে। এতে কোন ধরনের ব্যত্যয় হলে শর্তভঙ্গের অভিযোগে চুক্তি বাতিল হবে।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাছুম প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিমুদ্দিন, কেন্দ্রীয় কৃষিবিদ ইনস্টিটিউটের যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ মো. শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব একেএম মাহাবুল আলম, গৌরীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা প্রমুখ।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!