শিরোনাম:
Network News BD
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের মানববন্ধন

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ২:৫৮ PM ১০ বার পঠিত
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের মানববন্ধন

ছবি: নেটওয়ার্ক নিউজ বিডি

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুলবাড়ীয়ায় মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকেরা। আজ রোববার (১৮ অক্টোবর) সকালে ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার রাতে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া গ্রামে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির ওই অঞ্চলের মাদক কারবার, সীমান্তে চোরাচালান ও বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। এসব অপরাধের বিরুদ্ধে তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। বক্তারা আরও বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকেরা প্রায়ই হামলা, মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিক আলিফ ফকির হত্যাসহ সাংবাদিকদের ওপর সব ধরনের হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম, সাংবাদিক আল আমিন, হাফিজুল ইসলাম স্বপন ও হেলাল উদ্দিন উজ্জ্বল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. কবির উদ্দিন হারুন, মো. আসাদুজ্জামান আসাদ, মো. আব্দুছ ছাত্তার, আজিজুল ইসলাম, মো. আব্দুল জব্বার, শামিম আহমেদ নিলু, সেলিম হোসাইন, মো. শহিদুল ইসলাম, মির্জা মঞ্জুরুল হক, মো. সাইফুল ইসলাম তরফদার, রফিকুল ইসলাম মানিক, মো. আল এমরান, সেলিম মিয়া, মোবারক হোসেন এবং আব্দুর রউফ মণ্ডল প্রমুখ।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!