শিরোনাম:
Network News BD
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠিত

রাইহান উদ্দিন

রাইহান উদ্দিন

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ৬:৪৯ PM ১৭ বার পঠিত
তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীতে আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে এক বর্ণাঢ্য ‘নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টঙ্গী মডেল শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ১ হাজার নবীন শিক্ষার্থীর প্রাণবন্ত উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

​আজ সকাল ৯টায় প্রতিষ্ঠানের একাডেমি ভবনের মাঠ প্রাঙ্গণে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা হয়। দুটি অধিবেশনে বিভক্ত এ অনুষ্ঠানের প্রথম অধিবেশনে নবীন শিক্ষার্থীদের ফুল ও বিশেষ উপহারসামগ্রী দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। উপহার হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় টি-শার্ট, প্যাড ও চাবির রিং।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) ড. আবদুর রব, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর অধ্যক্ষ ড. হেফজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং বিশিষ্ট গীতিকার ও সুরকার শিল্পী মশিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বলেন-“আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে সড়যন্ত্রণ করা হচ্ছে। যাতে এই শিক্ষা ব্যবস্তার মাধ্যমে নৈতিকতাশীল লোক তৈরী না হয়”

প্রধান আলোচকের বক্তব্যে অ্যাডভোকেট শিশির মনির বলেন -“মাদ্রাসায় যে ধরনের পড়াশোনা হয় তার স্টেন্ডার্ড যদি আরো একটু ডেভেলপপ্ট করা যায় তাহলে বিশ্ব বিজয় করা শিক্ষার্থীদের জন্য যতেষ্ঠ হবে।”

​ছাত্রশিবির টঙ্গী মডেল শাখার সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি মুর্তজা হাসান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় অংশে সুসংগঠিত সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করেন শিল্পী মশিউর রহমান। এছাড়া ‘তুরাগ শিল্পী গোষ্ঠী’ ইসলামী সংগীত ও মনোজ্ঞ পরিবেশনা উপহার দেয়, যা উপস্থিত হাজারো শিক্ষার্থী উপভোগ করেন।

​শিক্ষার্থীদের মেধা ও চরিত্র গঠনের প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে দুপুর ১টায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!