শিরোনাম:
Network News BD
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ঢোলারহাট এস.সি উচ্চ বিদ্যালয়ে দুই সিনিয়র শিক্ষকের বিদায় সংবর্ধনা

মোস্তাফিজুর রহমান আকাশ

মোস্তাফিজুর রহমান আকাশ

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৭:৪৭ PM ১০ বার পঠিত
ঢোলারহাট এস.সি উচ্চ বিদ্যালয়ে দুই সিনিয়র শিক্ষকের বিদায় সংবর্ধনা

ছবি: নেটওয়ার্ক নিউজ বিডি

শিক্ষকতাই যাদের জীবনব্রত, দীর্ঘ কর্মজীবন শেষে তেমনই দুই আলোকিত মানুষের বিদায় লগ্নে নেমে এসেছিল আবেগঘন পরিবেশ। ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবস্থিত ঢোলারহাট এস.সি উচ্চ বিদ্যালয়ের দুই প্রবীণ ও জ্যেষ্ঠ শিক্ষককে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিদ্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের উদ্যোগে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত বিদায়ী সিনিয়র শিক্ষকদ্বয় হলেন— মোঃ সাদেকুল ইসলাম এবং জনাব মনোরঞ্জন রায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্চেল্লো দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এবং রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বার। সহকারী শিক্ষক মোঃ বেলাল হোসেন-এর সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য বিশেষ অতিথি ও গুণীজন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রাক্তন প্রধান শিক্ষক ক্ষীরোদ চন্দ্র বর্মন, ৪ নং ঢোলারহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান জুয়েল এবং পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মীর শহিদ।

প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “শিক্ষকরা হলেন সমাজের বাতিঘর। দীর্ঘ কর্মজীবনে এই দুই গুণী শিক্ষক ঢোলারহাট এস.সি উচ্চ বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীর মাঝে শিক্ষার আলো ছড়িয়েছেন। সৎ, আদর্শবান ও যোগ্য নাগরিক গড়ে তুলতে তাঁদের অবদান অনস্বীকার্য। বিদ্যালয় পরিবার তাঁদের এই চিরন্তন অবদান শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী প্রবীণ শিক্ষকদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী অবসর জীবনের শুভকামনা জানান। পরে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁদের হাতে বিশেষ সম্মাননা স্মারক ও বিদায়ী উপহার তুলে দেওয়া হয়।

আবেগঘন এই বিদায় সংবর্ধনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যগণ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!