শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

পলাশীহাটা কলেজের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

মুবারক হোসাইন

মুবারক হোসাইন

প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ৫:৫২ PM ৮ বার পঠিত
পলাশীহাটা কলেজের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

ছবি: নেটওয়ার্ক নিউজ বিডি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৬ সালের এইসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ নাজমুল ইসলাম।

এতে প্রতিষ্ঠানটির এসএসসি ২০২২, ২৩ এবং ২০২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা প্রদান করে পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ।

এতে বিদায়ী শিক্ষার্থীদের কেশরগঞ্জ বাজারের সাদ্দাম খান ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে পরীক্ষা সামগ্রী উপহার প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ নাজমুল ইসলাম দক্ষিণ ময়মনসিংহে সুশৃংখল প্রতিষ্ঠান হিসেবে অত্র প্রতিষ্ঠানের সাফল্য আরো এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূইয়া, সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক, বিএনপি নেতা অধ্যক্ষ জাকির হোসেন আকন্দ, অত্র প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম শামসুল হক, শিক্ষার্থী অভিভাবকদের পক্ষে কে এম মাসুদ রানা, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক জিয়াউল হক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক, নাওগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রহিম, উপজেলা ছাত্রদলের সভাপতি আলামিন সাদাত, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ মারুফ ও দক্ষিণ জেলার সহ সভাপতি হাসমত আলী মন্ডল সহ স্থানীয় রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে অত্র কলেজের ২০২৬ সালের এইসএসসি পরীক্ষার্থী সহ সকল পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে এবং দেশ ও জাতির মঙ্গল প্রত্যাশায় মুনাজাত করা হয়।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!