শিরোনাম:
Network News BD
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ডাসারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৬:৪৫ PM ১৫ বার পঠিত
ডাসারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

ছবি: নেটওয়ার্ক নিউজ বিডি

বিপুল ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতোই তাঁর গভীর দেশপ্রেম রয়েছে এবং তিনি কোনো দেশের কাছে বিক্রি হবেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন পরাশক্তির কাছে মাথা নত করেননি তেমনি প্রধানমন্ত্রী তারেক রহমানও কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না। তিনি এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ভালোবেসেই দেশ পরিচালনা করবেন এবং সব সময় দেশের মানুষের পাশে থাকবেন।

আজ শনিবার সকালে মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ। এ সময় ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান মাহমুদ ডাসার উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন তালুকদার কালকিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!