শিরোনাম:
Network News BD
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ইবির বাংলা বিভাগের শাখা কর্মকর্তা মিলনের প্রয়াণে স্মরণসভা

মো. জাহিদ হাসান

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৮:৩৬ PM ৩১ বার পঠিত
ইবির বাংলা বিভাগের শাখা কর্মকর্তা মিলনের প্রয়াণে স্মরণসভা

ছবি: নেটওয়ার্ক নিউজ বিডি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শাখা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিলনের অকাল প্রয়াণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) রবীন্দ্র নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে এই সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগ।

অনুষ্ঠানে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহম্মদ আব্দুল্লাহ, বিভাগের অন্যান্য শিক্ষক, প্রয়াত মোস্তাফিজুর রহমানের পরিবারের সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্মরণসভায় শিক্ষকদের স্মৃতিচারণায় মোস্তাফিজুর রহমানের অকাল প্রয়াণের শোক ও মর্মবেদনা ফুটে ওঠে। বক্তারা কর্মক্ষেত্রে তাঁর দায়িত্বশীলতা, আন্তরিকতা এবং শিক্ষার্থীদের প্রতি স্নেহময় আচরণের কথা তুলে ধরেন। বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. হাবিবুর রহমান বলেন, সমাজে এখন আচরণের সংকট চলছে। এমন সংকটকালে মোস্তাফিজুর রহমান শুধু বাংলা বিভাগ নয়, পুরো বিশ্ববিদ্যালয় ও সমাজের জন্য সদাচরণের এক মূল্যবান আদর্শ ছিলেন। স্মরণসভায় এসব বক্তব্যের মধ্য দিয়ে জীবনমুখী শিক্ষার স্নিগ্ধ বার্তাও প্রকাশিত হয়।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। সবশেষে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুর রহমান বলেন, মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে বিভাগের দাপ্তরিক কাজ হয়তো চলবে, কিন্তু তাঁর শূন্যস্থান কখনোই পূরণ হওয়ার নয়। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা তাঁর সুন্দর আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!