শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

পরিবেশ সুরক্ষায় নাটোরে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ৭:০৫ PM ৬ বার পঠিত
পরিবেশ সুরক্ষায় নাটোরে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

ছবি: সংগৃহীত

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নাটোরের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেছে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আজ রোববার (১৬ আগস্ট) নাটোর গ্রিন একাডেমি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়।

​জাতীয় পর্যায়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে ‘ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট অ্যাকশন’ এর অংশ হিসেবে বনবেলঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়। শিশুদের কেবল চারা দেওয়াই নয়, বরং তাদের এসব গাছের ‘অভিভাবক’ হিসেবে দায়িত্ব গ্রহণের আহ্বান জানান আয়োজকরা। বিনামূল্যে এমন উপহার হাতে পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং গাছের অভিভাবক হিসেবে চারার সঠিক পরিচর্যা করার অঙ্গীকার করে।

​এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জিল্লুর রহমান খান চৌধুরী বাবুলের সার্বিক ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির অপর যুগ্ম আহ্বায়ক মিজানুল হক ডিউক।

​শিক্ষার্থীদের উদ্দেশে মো. জিল্লুর রহমান খান চৌধুরী বাবুল বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাত ধরেই রচিত হবে সবুজে ঘেরা সুন্দর বাংলাদেশ। পরম যত্নে চারাগুলো বড় হয়ে ওঠার পাশাপাশি আমাদের চারপাশের পরিবেশকেও বাসযোগ্য করে তুলবে। এগুলো শুধু গাছ নয়, পরিবেশ বাঁচানোর অন্যতম বড় হাতিয়ার।

​ব্যতিক্রমী এই উদ্যোগ প্রসঙ্গে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভিপি শেখ রিফাদ মাহমুদ জানান, গাছের অভিভাবক হিসেবে দায়িত্ব নেওয়ার ফলে শিশুদের মাঝে শৈশব থেকেই পরিবেশ সচেতনতা তৈরি হবে এবং আগামী দিনে তারা প্রকৃতির প্রতি আরও যত্নবান হবে।

​আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং আয়োজক সংগঠনের নেতারা উপস্থিত থেকে শিশুদের উৎসাহিত করেন। উল্লেখ্য, পরিবেশের ভারসাম্য রক্ষায় এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বর্তমানে দশ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।

শুভ্র/

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!