শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

চট্টগ্রামে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ৯:১৪ PM ৫ বার পঠিত
চট্টগ্রামে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ‘বৃক্ষরোপণ অভিযান ও ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা’ উদ্বোধন করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি সবাইকে গাছ লাগানো এবং গাছের পরিচর্যা করার আহ্বান জানান।

আজ মঙ্গলবার বিকালে নগরীর ঐতিহাসিক লালদীঘি ময়দানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশগত উন্নয়নকেও অগ্রাধিকারে রেখেছে। সেজন্য দেশে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছে। মানুষকে সুস্থভাবে বেঁচে থাকতে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ এবং জীববৈচিত্র্য অবশ্যই রক্ষা করতে হবে। বিষয়টি সবাই মনেপ্রাণে ধারণ করে গাছ লাগাতে হবে এবং গাছের পরিচর্যা করতে হবে।

সরকারের লক্ষ্য পূরণ এবং নাগরিকরাও যদি নিজের প্রয়োজন অনুভব করে গাছ লাগান তাহলে পৃথিবীতে বাংলাদেশ হবে অন্যতম সবুজ দেশ।’

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ‘সরকার দেশকে সবুজায়ন করার জন্য আগামী পাঁচ বছরে যে ২৫ কোটি লাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছে, তার পূরণে সংশ্লিষ্ট সকলকে সততা ও আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে এই সরকার আমি-ডামির সরকার নয়; জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সরকার। সুতরাং, এখানে কোনো ধরনের ফাঁকি দেওয়া চলবে না। কোথায় কত গাছ লাগানো হচ্ছে তার হিসাব নেওয়া হবে।’

অনুষ্ঠানের মঞ্চে প্রধান অতিথি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অতিথিবৃন্দ সামজিক বনায়নের উপকারভোগীদের হাতে লভ্যাংশের চেক তুলে দেন।

পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সেখান থেকে নিজের পছন্দের কিছু গাছের চারাও কিনে নেন।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!