শিরোনাম:
Network News BD
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

তরুণ কলাম লেখক ফোরাম ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ৯:০৬ AM ৪৬ বার পঠিত
তরুণ কলাম লেখক ফোরাম ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে

গ্রাফিক্স: নেটওয়ার্ক নিউজ বিডি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। লেখক ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবমনোনীত সভাপতি জোবাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাইফুল জামান ঝুমুসহ মোট ১৮ জন সদস্যদের সমন্বয়ে এই কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১লা অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

উক্ত কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন সিফাতুল্লাহ তাসনীম। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জারিয়াতুল হাফসা, সাংগঠনিক সম্পাদক পদে শামসুল আলম শিহাব, সহ সাংগঠনিক পদে জিহাদ হাসান তুহিন, অর্থ সম্পাদক পদে তাইয়্যেবা হাসানাত তিবা, দপ্তর সম্পাদক পদে হাওলাদার মেহেদী হাচান ইমন এবং উপ-দপ্তর পদে জারির ইবনে কামাল মনোনীত হয়েছেন। এছাড়াও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে আনিকা বিনতে আজিজ, সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক পদে যায়েদ আব্দুল্লাহ, প্রচার সম্পাদক পদে মিফতাহুল জান্নাত নুহা, উপ-প্রচার সম্পাদক পদে সুমাইয়া খাতুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে তাবাচ্ছুমা বিনতে ছালেহ মনোনীত হয়েছেন। কমিটির সম্পাদকীয় পর্ষদে মনোনীত হয়েছেন শায়লা শারমিন মীরা ও মাইশা সিদ্দিকা এশা এবং কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত হয়েছেন আফসানা আক্তার সূচী ও রামিসা আনজুম।

নবগঠিত কমিটির নেতৃত্বে লেখক ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রম আরো বিস্তার লাভ করবে এবং বিভিন্ন সংকট কাটিয়ে উঠবে এটাই সবার প্রত্যাশা।

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!