১২ নভেম্বর, ২০২৬
English
Network News BD

বইমেলায় আসছে নাহিদ আহসানের ‘মায়ের নীল শাড়ি’র বিশেষ সংস্করণ

তানজিদ শুভ্র
তানজিদ শুভ্র
প্রকাশিত: ১ মার্চ ২০২৬ | ০৩:৪৮ পিএম | ২৯ বার পঠিত

প্রকাশিত হতে যাচ্ছে তরুণ কথাসাহিত্যিক নাহিদ আহসানের গল্পগ্রন্থ ‘মায়ের নীল শাড়ি’র বিশেষ সংস্করণ। বইটি প্রকাশ করছে এশিয়া পাবলিকেশনস।

‘মায়ের নীল শাড়ি’ প্রথম প্রকাশিত হয় অমর একুশে বইমেলা-২০২১ উপলক্ষ্যে। বইটির প্রথম মুদ্রণ শেষে আর পাওয়া যায় নি। তারপর থেকে প্রতিবছর উপন্যাস প্রকাশ করায় এ গল্পগ্রন্থটি আর প্রকাশিত হয়নি।

আরও পড়ুন

বইমেলায় জাহানারা মতিনের প্রথম বই ‘শখের সমাধি’

পরিমার্জিত ও বর্ধিত এই বিশেষ সংস্করণের নতুন প্রচ্ছদও এঁকেছেন সাহাদাত হোসেন।

‘মায়ের নীল শাড়ি’ সম্পর্কে নাহিদ আহসান জানান, “আমি গল্পের মানুষ। গল্প বলতে ভালোবাসি, ছাপা অক্ষরে সে গল্পগুলো বইয়ের মধ্যে চলে আসে। কিছুক্ষেত্রে বড় পরিসরে গল্প বলি, উপন্যাসের আদলে। তবে এবার পনেরটি ছোট গল্প নিয়ে প্রকাশিত হতে যাওয়া মায়ের নীল শাড়ি বইটি একটি গল্পগ্রন্থ হিসেবেই পাঠকের কাছে পৌঁছে যাবে। মায়ের নীল শাড়ি নিয়ে পূর্বেও পাঠকের প্রবল ভালোবাসা পেয়েছি, এবারও তার ব্যতিক্রম হবেনা বলে বেশ আশাবাদী।”

বইটি নিয়ে এশিয়া পাবলিকেশনসের প্রকাশক বলেন, “নাহিদ আহসান একজন উদীয়মান তরুণ কথাসাহিত্যিক। তার লেখা পাঠকেরা পছন্দ বেশ পছন্দ করেছে আগেও। মায়ের নীল শাড়ি বইটি নিয়ে আমরা বেশ আশাবাদী। বইটি শীঘ্রই প্রকাশিত হবে এবং বইমেলায় এশিয়া পাবলিকেশনসের ৩৩৩ থেকে ৩৩৬ নম্বর স্টলে পাওয়া যাবে।”

নাহিদ আহসানের প্রকাশিত অন্যান্য বই- বিষাদবাড়ি, মেঘজীবনের গল্প, সোমেশ্বরী রাত এবং প্রতিশোধের পাণ্ডুলিপি।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
১ মার্চ ২০২৬
News Image
Watermark

বইমেলায় আসছে নাহিদ আহসানের ‘মায়ের নীল শাড়ি’র বিশেষ সংস্করণ

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

বইমেলায় আসছে নাহিদ আহসানের ‘মায়ের নীল শাড়ি’র বিশেষ সংস্করণ

১ মার্চ ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
বইমেলায় আসছে নাহিদ আহসানের ‘মায়ের নীল শাড়ি’র বিশেষ সংস্করণ
বইবসন্ত | ১২ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন