মেঘের আড়ালে লুকোচুরি
কথা ইসলাম ফিন
মেঘলা আকাশে এক ফালি রূপালি চাঁদ,
মেঘের সাথে আড়ি করে খেলছে লুকোচুরি আজ।

আমায় ভুলে যাও
মেঘের আড়াল থেকে উঁকি দিয়ে যায়,
কখনো লুকায়, কখনো আবার দেখা দেয়।
এ তবে কেমন খেলা, বলো তো চাঁদ?
মেঘের সাথে আড়ি করে কেন এমন লুকোচুরি আজ?
মেঘের রাজ্যে তুমি যেথায় রানি,
সেথায় এমন লুকোচুরি বড়ই মানায়।
তোমার ওই বাঁকা চাহনির মতোই,
চাঁদও বুঝি মেঘের আড়ালে লুকায়।
তোমার চাহনিতে যেমন মায়ার খেলা,
চাঁদের লুকোচুরিতেও তেমন মুগ্ধতার মেলা।
মেঘের আড়ালে চাঁদের এই উঁকিঝুঁকি,
তোমার সেই বাঁকা চাহনিরই প্রতিচ্ছবি।
