২৩ নভেম্বর, ২০২৬
English
Network News BD

ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বইমেলা

শব্দশৈলী ডেস্ক
শব্দশৈলী ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬ | ০৬:২৯ পিএম | ৩০ বার পঠিত

ময়মনসিংহে আগামী ২৪ নভেম্বর শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা। ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে আয়োজিত এ মেলা চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বইমেলা ঘিরে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, কুইজ, বিতর্ক ও রচনা প্রতিযোগিতাসহ নানা আয়োজন।

জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের ব্যবস্থাপনায় প্রতিবছর এ বইমেলা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

অমর একুশে বইমেলার সময়সূচি চূড়ান্ত, শুরু ৭ জানুয়ারি

আয়োজক সূত্রে জানা গেছে, বইমেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিনে মেলা শুরু হবে সকাল ১১টায়। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে মেলাপ্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর মঙ্গলবার। পরদিন ২৫ নভেম্বর বুধবার কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ২৬ নভেম্বর বৃহস্পতিবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ২৭ নভেম্বর শুক্রবার কচিকাঁচার উৎসব আয়োজন করা হবে।

এ ছাড়া ২৮ নভেম্বর শনিবার রচনা প্রতিযোগিতা, ২৯ নভেম্বর রবিবার কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, ১ ডিসেম্বর মঙ্গলবার স্থানীয় কবিদের স্বরচিত কবিতা পাঠ এবং ২ ডিসেম্বর বুধবার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ বিভাগের পাঠক, লেখক, কবি ও সাহিত্যিকদের মিলনমেলায় এবারের বইমেলাও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা করছেন আয়োজকরা।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
২২ নভেম্বর ২০২৬
News Image
Watermark

ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বইমেলা

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বইমেলা

২২ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী বইমেলা
বইবসন্ত | ২২ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন