২২ নভেম্বর, ২০২৬
English
Network News BD

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার আকাঙ্ক্ষা

ক্যাম্পাস ডেস্ক
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬ | ১২:০১ এএম | ৪১ বার পঠিত

মোসা. আওরিয়া মিমি:

‘ইবি’ (ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া) নামের এই সংক্ষিপ্ত রূপটি আমার হৃদয়ের বালুকণায় ওতপ্রোতভাবে মিশে আছে। আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে ঘিরে কত প্রত্যাশা, কত আকাঙ্ক্ষা, তা ভাষায় প্রকাশ করা কঠিন। এটি আমার কাছে শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম নয়, বরং আমার মতো হাজারো শিক্ষার্থীর গৌরবময় আত্মপরিচয়। বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে আমার মনে জাগ্রত হচ্ছে অসীম প্রত্যাশা ও দৃঢ় প্রত্যয়।

আরও পড়ুন

না পাওয়া, পাওয়া প্রেম

আমি আমার বিশ্ববিদ্যালয়কে এমনভাবে দেখতে চাই, যেখানে একজন শিক্ষার্থী পড়াশোনা শেষে বিদায় নেওয়ার সময় শুধু একটি সনদ নিয়ে ফিরবে না; বরং জীবনের পথচলার জন্য অর্জন করবে জ্ঞান, প্রজ্ঞা, মূল্যবোধ ও আত্মবিশ্বাস। আমি চাই, আমার বিশ্ববিদ্যালয় হবে মুক্ত জ্ঞানচর্চা ও সৃজনশীলতার এক অনন্য ক্ষেত্র। যেখানে শিক্ষার্থীদের শুধু গৎবাঁধা পাঠ্যবইয়ের পাতায় সীমাবদ্ধ রাখা হবে না, বরং তাদের চিন্তা করতে, প্রশ্ন করতে, নতুন কিছু উদ্ভাবন করতে এবং নিজেদের সম্ভাবনাকে বিকশিত করতে উৎসাহিত করা হবে।

আমি এমন একটি ইবি চাই, যেখানে মূল্যবোধ, প্রজ্ঞা ও নৈতিকতার অভাবে কোনো শিক্ষার্থীর মনুষ্যত্ব ক্ষতিগ্রস্ত হবে না। শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা হবে বিশ্ববিদ্যালয়ের অন্যতম ভিত্তি। শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফল অর্জনের প্রতিযোগিতায় নয়, বরং একজন সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষ হয়ে ওঠার সাধনায়ও নিজেদের নিয়োজিত করবে।

আমার একান্ত আকাঙ্ক্ষা, আধুনিক ও কর্মমুখী শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করে আমার বিশ্ববিদ্যালয় একদিন বিশ্বদরবারে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করবে। শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা, পর্যাপ্ত গবেষণার সুযোগ, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা এবং বাস্তবমুখী দক্ষতা অর্জনের পরিবেশ নিশ্চিত হবে। বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আমাদের প্রত্যেকের অনেক কিছু পাওয়ার আছে। কিন্তু একই সঙ্গে বিশ্ববিদ্যালয়কে দেওয়ার দায়িত্বও আমাদের রয়েছে।

আমরা যদি নিজেদের সম্ভাবনাকে কাজে লাগাতে না পারি, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা না করি, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন শুধু প্রশাসনের দায়িত্ব নয়, শিক্ষার্থীদেরও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। অন্যদিকে, শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও কার্যকর উদ্যোগ নিতে হবে। শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ, সুযোগ ও দিকনির্দেশনা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের অন্যতম দায়িত্ব।

পরিশেষে, হৃদয়ের গভীর থেকে প্রত্যাশা করি, আমার প্রিয় ইসলামী বিশ্ববিদ্যালয় জ্ঞান, গবেষণা, মানবিকতা ও নৈতিকতার আলোয় আলোকিত হয়ে উঠুক। তার গৌরব ছড়িয়ে পড়ুক দেশ থেকে দেশান্তরে। ইবি অমর হোক, গৌরবান্বিত হোক। তার প্রতিটি অর্জন হয়ে উঠুক আমাদের গর্ব ও অনুপ্রেরণার উৎস।

লেখক: শিক্ষার্থী, আইন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ও সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

শুভ্র/

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
২২ নভেম্বর ২০২৬
News Image
Watermark

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার আকাঙ্ক্ষা

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার আকাঙ্ক্ষা

২২ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার আকাঙ্ক্ষা
সবুজ চত্বর | ২১ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন