ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় দায়ের করা বিস্ফোরক মামলার এজহারনামীয় আসামি সুমন আলী (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামি মোঃ সুমন আলী রুহিয়া উপজেলার ২ নং আখানগর ইউনিয়নের মধ্য ঝাড়গাঁও গ্রামের মোঃ আলমাস আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে রুহিয়া থানায় ১৯০৮ সালের বিস্ফোরক উপাদান আইনের ৩/৫ ধারায় একটি মামলা (মামলা নং-০৯) রুজু হয়। ওই মামলার এজহারনামীয় আসামি হিসেবে সুমন আলীকে গ্রেফতার করা হয়।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিলাদুন নবী জানান বিস্ফোরক মামলায় এজাহার নামীয় আসামি মোঃ সুমন আলী (২৮) কে গ্রেফতার করে পরে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন বিস্ফোরক মামলায় বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
