২২ নভেম্বর, ২০২৬
English
Network News BD

মুরাদনগরে রোগী ও এতিমদের খাবার বিতরণ, প্রধানমন্ত্রীর জন্য দোয়া

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬ | ০৫:১৩ পিএম | ৪৫ বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর উদ্যোগে কুমিল্লার মুরাদনগরে রোগী ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগী ও মুরাদনগর মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আরও পড়ুন

জুমার খুতবায় নাশকতা প্রতিরোধ ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর

কর্মসূচির শুরুতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে মুরাদনগর মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের খাবার পরিবেশন করা হয়।

খাবার বিতরণ শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি তাঁর মরহুম পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা মাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধির জন্য মোনাজাত করা হয়।

আয়োজকরা জানান, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর নির্দেশনায় প্রধানমন্ত্রীর জন্মদিনকে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এ মানবিক কর্মসূচি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্মসূচিতে মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
২০ নভেম্বর ২০২৬
News Image
Watermark

মুরাদনগরে রোগী ও এতিমদের খাবার বিতরণ, প্রধানমন্ত্রীর জন্য দোয়া

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

মুরাদনগরে রোগী ও এতিমদের খাবার বিতরণ, প্রধানমন্ত্রীর জন্য দোয়া

২০ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
মুরাদনগরে রোগী ও এতিমদের খাবার বিতরণ, প্রধানমন্ত্রীর জন্য দোয়া
লোকালয় | ২১ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন