ঠাকুরগাঁওয়ের রুহিয়া পোস্টঅফিস সংলগ্ন এলাকায় গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে একজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপ্রতীম হত্যায় সিসিটিভি ফুটেজ দেখে তিনজন আটক
এলাকাবাসীর বরাতে জানা যায়, দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রুহিয়া পোস্টঅফিসের আশপাশে হঠাৎ বিকট শব্দে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রুহিয়া থানা পুলিশের একটি দল। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং সন্দেহভাজন একজনকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার নেপথ্যে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। বাকি জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার কাজ চলছে।
