২০ নভেম্বর, ২০২৬
English
Network News BD

চালু হলো ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন

নেটওয়ার্ক নিউজ বিডি
নেটওয়ার্ক নিউজ বিডি
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬ | ১০:০২ পিএম | ২৩ বার পঠিত

পাবনা-ঢাকা-পাবনা রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু হয়েছে।

আজ বৃহস্পতিবার ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ এবং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামের এ আন্তঃনগর ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

পাবনা রেলওয়ে স্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল ৪টা ৩০ মিনিটে উদ্বোধনী বিশেষ ট্রেনযোগে মন্ত্রী পাবনা থেকে ঢাকায় ফেরেন। এর আগে একই দিন পূর্বাহ্নে তিনি সড়কপথে ঢাকা থেকে পাবনা আসেন।

আগামীকাল ২০ নভেম্বর থেকে ট্রেনটি ঢাকা-পাবনা রুটে বাণিজ্যিকভাবে নিয়মিত চলাচল করবে।

নিয়মিত চলাচলে ৮০৮ নং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকা পৌঁছাবে বেলা ২টা ১০ মিনিটে। অন্যদিকে ৮০৭ নং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ বেলা ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পাবনা পৌঁছাবে রাত ৯টা ২০ মিনিটে। ট্রেনটি আপ ও ডাউন উভয় পথে ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সংগতি রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবে উক্ত ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। নতুন এই ট্রেন চালুর মধ্য দিয়ে ঢাকা-পাবনা রুটে দীর্ঘ প্রতীক্ষিত আন্তঃনগর রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার, পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পাবনার বিভিন্ন স্তরের জনসাধারন।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
১৯ নভেম্বর ২০২৬
News Image
Watermark

চালু হলো ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

চালু হলো ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন

১৯ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
চালু হলো ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন
স্বদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন