শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

অপ্রতীম হত্যায় সিসিটিভি ফুটেজ দেখে তিনজন আটক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ PM ৩৩ বার পঠিত
অপ্রতীম হত্যায় সিসিটিভি ফুটেজ দেখে তিনজন আটক

ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন তুহিন, আনাস ও ফাহিম আহমেদ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।

তিনি জানান, অপ্রতীম নিখোঁজ হওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। ফুটেজে অপ্রতীমের সঙ্গে তুহিন নামের এক তরুণকে দেখা যায়। পরে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তুহিনকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে আনাস ও ফাহিম আহমেদকে আটক করা হয়েছে।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শকও ফাহিম আহমেদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তুহিন ও আনাসকে আটকের পর ফাহিমকে আটক করা হয়।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!