শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

অপ্রতিম হত্যায় তরুণ কলাম লেখক ফোরামের শোক ও সর্বোচ্চ শাস্তির দাবি

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ PM ৬০ বার পঠিত
অপ্রতিম হত্যায় তরুণ কলাম লেখক ফোরামের শোক ও সর্বোচ্চ শাস্তির দাবি

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। বর্বরোচিত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক পরিণতি শুধু একটি পরিবারকেই ধ্বংস করেনি বরং গোটা বিবেকবান সমাজকে স্তব্ধ করে দিয়েছে। দেশের মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিবৃতিতে আরও বলা হয়, নিজের দেশেই যখন সন্তানদের জীবন নিরাপদ নয় তখন সাধারণ মানুষ যাবে কোথায়। বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের পার পেয়ে যাওয়ার প্রবণতা ও এমন পাশবিকতাকে বারবার উসকে দিচ্ছে উল্লেখ করে অবিলম্বে জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। ন্যায়বিচার কোনো দয়া নয় বরং এটি বেঁচে থাকার মৌলিক অধিকার বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে অপ্রতিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখাও। আজ এক পৃথক শোকবার্তায় অপ্রতিমের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে তারা গভীরভাবে শোক প্রকাশ করে।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানায় সংগঠনটির জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা।

এসএন/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!