১৫ নভেম্বর, ২০২৬
English
Network News BD

জবি অর্থনীতি বিভাগের অ্যালামনাইয়ের নেতৃত্বে জহিরুল-সজল

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬ | ০৬:৪৮ পিএম | ৫৭ বার পঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এতে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অতিথিরা। তাঁরা বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রম শুধু স্মৃতিচারণের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিভাগের উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ ও গবেষণায় ভূমিকা রাখতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে ‘আজীবনের বন্ধন প্রাণে প্রাণে স্পন্দন’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।

আরও পড়ুন

জবির ভর্তি পরীক্ষার জন্য ঢাকায় প্রাথমিকভাবে ৭০ টি কেন্দ্র চূড়ান্ত

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শারমীন ও প্রক্টর অধ্যাপক নাসির আহমাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণা করে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ তাঁর জীবনের অন্যতম স্মৃতিবিজড়িত স্থান। স্নাতকোত্তর শেষ করার পর সহপাঠীদের সঙ্গে স্টাডি ট্যুরের স্মৃতি তাঁর জীবনের শ্রেষ্ঠ সময়গুলোর একটি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে যাতায়াত এবং শিক্ষকদের স্নেহ-ভালোবাসা পাওয়ার স্মৃতিও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, অর্থনীতি বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে অর্জিত জ্ঞান রাষ্ট্র ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে। অ্যালামনাইয়ের বন্ধন শুধু স্মৃতিচারণের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কাজের মাধ্যমে এগিয়ে নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনিসুর রহমান খোকন বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিভাগের বর্তমান শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা, শিক্ষা ও কল্যাণমূলক কার্যক্রমে সাবেক শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসহ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শরীফ মোশাররফ হোসেন বলেন, একটি বিভাগের শক্তি ও সক্ষমতার অন্যতম মানদণ্ড হলো অ্যালামনাই। দেশ-বিদেশে বিভাগের সাবেক শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তাঁদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা বিভাগের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও গবেষণায় অ্যালামনাই সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে অধ্যাপক মো. জহিরুল ইসলাম সিকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে ফয়সল আহমেদ সজলের নাম ঘোষণা করা হয়। পরে কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। দীর্ঘদিন পর পুরোনো বন্ধু ও সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় সাবেক শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তাঁরা পরস্পরের সঙ্গে কুশল বিনিময়, ক্যাম্পাসজীবনের স্মৃতিচারণ এবং ছবি ও সেলফি তোলায় মেতে ওঠেন। পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের সঙ্গেও পরিচিত হন।

এ ছাড়া বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও উপহার দেওয়া হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
১৪ নভেম্বর ২০২৬
News Image
Watermark

জবি অর্থনীতি বিভাগের অ্যালামনাইয়ের নেতৃত্বে জহিরুল-সজল

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

জবি অর্থনীতি বিভাগের অ্যালামনাইয়ের নেতৃত্বে জহিরুল-সজল

১৪ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
জবি অর্থনীতি বিভাগের অ্যালামনাইয়ের নেতৃত্বে জহিরুল-সজল
সবুজ চত্বর | ১৫ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন