১৫ নভেম্বর, ২০২৬
English
Network News BD

নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনের সাথে রুহিয়া সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

মোস্তাফিজুর রহমান আকাশ
মোস্তাফিজুর রহমান আকাশ
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬ | ০৬:৪৬ পিএম | ২৫ বার পঠিত

ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সাল আমিনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন রুহিয়া উপজেলা প্রেসক্লাবের একটি প্রতিনিধিদল।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় স্থানীয় সংসদ সদস্যের নিজ বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানান এবং তাঁর সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

বৈঠককালে এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং গণমাধ্যমের স্বাধীন ও পেশাদার পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

এ সময় সংসদ সদস্য মির্জা ফয়সাল আমিন বলেন, অঞ্চলের সামগ্রিক অগ্রগতিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য, বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতা সমাজের চিত্র বদলে দিতে পারে। এলাকার যেকোনো সমস্যা ও সম্ভাবনার কথা আমাদের জানালে জনগণের স্বার্থে তা দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়নে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন,রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম বাদল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান আকাশ, কার্যনির্বাহী সদস্য কুদরত আলী ও সুমন আলীসহ  প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎ শেষে রুহিয়া অঞ্চলের অবহেলিত জনপদের উন্নয়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন সাংবাদিক নেতারা।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
১৪ নভেম্বর ২০২৬
News Image
Watermark

নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনের সাথে রুহিয়া সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনের সাথে রুহিয়া সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

১৪ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনের সাথে রুহিয়া সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ
লোকালয় | ১৫ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন