১৫ নভেম্বর, ২০২৬
English
Network News BD

দেশের প্রায় দুই কোটি মানুষ ডায়াবেটিসে ভুগছে : অধ্যাপক এ কে আজাদ খান

নেটওয়ার্ক নিউজ বিডি
নেটওয়ার্ক নিউজ বিডি
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬ | ০৫:৪৬ পিএম | ১৭ বার পঠিত

দেশে প্রায় দুই কোটি মানুষ ডায়াবেটিসে ভুগছে বলে জানিয়েছেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান।

তিনি বলেন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত ওজন এবং শারীরিক পরিশ্রমের অভাব ডায়াবেটিসের অন্যতম কারণ। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করতে পারলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

আরও পড়ুন

রক্তদানের আগে ডায়াবেটিস রোগীদের যা জানা প্রয়োজন

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজ রাজধানীর মতিঝিলে হাই পয়েন্ট ডায়া-আটা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওষুধের পাশাপাশি খাদ্যাভ্যাসের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের খাবারে পুষ্টিগুণ ও আঁশসমৃদ্ধ খাবার রাখা এবং পরিমিত খাদ্য গ্রহণের মাধ্যমে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যায়।

অনুষ্ঠানে হাই পয়েন্ট ডায়া-আটা সম্পর্কে জানানো হয়, এটি আঁশসমৃদ্ধ ও কম গ্লাইসেমিক বৈশিষ্ট্যের আটা। সাধারণ আটার তুলনায় এটি গ্রহণে রক্তে গ্লুকোজের মাত্রা তুলনামূলক কম বাড়ে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ পণ্যটি পরীক্ষা করেছে বলেও উল্লেখ করা হয়।

আয়োজকরা জানান, হাই পয়েন্ট ডায়া-আটা ডায়াবেটিক সমিতির বিভিন্ন সেলস সেন্টার, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) ফার্মেসি, চেইন শপ ও সুপার স্টোরে পাওয়া যাচ্ছে।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
১৪ নভেম্বর ২০২৬
News Image
Watermark

দেশের প্রায় দুই কোটি মানুষ ডায়াবেটিসে ভুগছে : অধ্যাপক এ কে আজাদ খান

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

দেশের প্রায় দুই কোটি মানুষ ডায়াবেটিসে ভুগছে : অধ্যাপক এ কে আজাদ খান

১৪ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
দেশের প্রায় দুই কোটি মানুষ ডায়াবেটিসে ভুগছে : অধ্যাপক এ কে আজাদ খান
স্বদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন