১৫ নভেম্বর, ২০২৬
English
Network News BD

ইসলামী বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউটের নতুন সহচর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ক্যাম্পাস ডেস্ক
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬ | ০৫:৪২ পিএম | ৬৮ বার পঠিত

মো. জাহিদ হাসান:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রোভার স্কাউট গ্রুপের নতুন সহচর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের ‘গগন হরকরা গ্যালারি’তে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

ইবির বাংলা বিভাগের শিক্ষার্থীদের নাটক মঞ্চায়ন

পরীক্ষা পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক এবং রোভার স্কাউট লিডার (আরএসএল) অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও একই বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান।

পরীক্ষা আয়োজনে ৩০ জনের বেশি স্বেচ্ছাসেবক রোভার দায়িত্ব পালন করেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

পরীক্ষা শেষে রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও আরএসএল অধ্যাপক ড. রফিকুল ইসলাম পরীক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, রোভার স্কাউট একটি স্বেচ্ছাসেবামূলক ও আত্মোন্নয়নমূলক সংগঠন। সংগঠনটির মূল্যবোধ সম্পর্কে ধারণা, নতুন সহচরদের আগ্রহ এবং ন্যূনতম যোগ্যতা যাচাইয়ের উদ্দেশ্যে এ ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী দুই দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। একই সঙ্গে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ ঘোষণা করা হবে। পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শুভ্র/

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
১৪ নভেম্বর ২০২৬
News Image
Watermark

ইসলামী বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউটের নতুন সহচর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

ইসলামী বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউটের নতুন সহচর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৪ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
ইসলামী বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউটের নতুন সহচর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
সবুজ চত্বর | ১৫ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন