১১ নভেম্বর, ২০২৬
English
Network News BD

মহানগর বিএনপির কমিটিতে রফিকুল ইসলাম রাসেল বাদ, তৃণমূলে প্রশ্ন

নেটওয়ার্ক নিউজ বিডি
নেটওয়ার্ক নিউজ বিডি
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ | ০৪:১৬ পিএম | ২০ বার পঠিত

ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেলের নাম না থাকায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

গত ৮ নভেম্বর কমিটিতে আহ্বায়ক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন, বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ১৫ সেপ্টেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতিতে উঠে আসা রাসেল লালবাগের সাবেক কমিশনার। ছাত্ররাজনীতি থেকে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা রাসেল ছয়বার কারা নির্যাতনের শিকার হয়েছেন এবং দীর্ঘদিন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কমিটিতে তাঁর নাম না থাকায় দীর্ঘদিনের ত্যাগ ও রাজনৈতিক ভূমিকার যথাযথ মূল্যায়ন হয়েছে কি না এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।

রফিকুল ইসলাম রাসেল বলেন, “দলের সব সিদ্ধান্তের প্রতি আমি আস্থাশীল। দেশ ও দলের প্রয়োজনে তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি সেই সিদ্ধান্তের সঙ্গে একমত। দল ও দেশের প্রয়োজনে সবসময় কাজ করে যাব।”

বিএনপি কর্মী এহসান হক মিলন বলেন, “রাসেল ভাইয়ের দীর্ঘদিনের ত্যাগ ও আন্দোলনের যথাযথ মূল্যায়ন হয়নি। আল্লাহ হয়তো তাঁর জন্য আরও ভালো কিছু রেখেছেন।”

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
১১ নভেম্বর ২০২৬
News Image
Watermark

মহানগর বিএনপির কমিটিতে রফিকুল ইসলাম রাসেল বাদ, তৃণমূলে প্রশ্ন

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

মহানগর বিএনপির কমিটিতে রফিকুল ইসলাম রাসেল বাদ, তৃণমূলে প্রশ্ন

১১ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
মহানগর বিএনপির কমিটিতে রফিকুল ইসলাম রাসেল বাদ, তৃণমূলে প্রশ্ন
লোকালয় | ১১ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন