শীতকাল আমার জন্মতিথি
সানজিনা বকর শিলা
শীত, এ যেন রিক্ত, সিক্ত আর ঝরে পড়া পাতার বেদনা—
আনন্দের অনুভূতি যেন হারিয়ে যায় নিমিষেই।
অশ্রুতে ভেজা চোখ প্রাধান্য পায় বিশাল সেই কলরবে;
হঠাৎ একদিন সন্ধ্যায়,
মাগরিবের আজান ধ্বনিত হলো পশ্চিম আকাশের দিগ্বিদিকে।
লালে লাল রঞ্জিত, রক্তমাখা এক কন্যা যেন ভূমিষ্ঠ হলো ভুবনে।
সে কী চিৎকার, সুরেলা ছিল তার কণ্ঠধ্বনি!

লেপের কাপড় লাল হয় কেন?
দিনটি ছিল ২৫শে ডিসেম্বর, ২০০৩।
বাবা-মায়ের আদরের ছোট্ট মেয়ে—খুব শখ করে নাম রেখেছে “শিলা”।
“শিলা” নামের অর্থ হচ্ছে শক্ত, দৃঢ় এবং কঠিন মনোবলসম্পন্ন।
তাই তো কন্যা হয়েছে আজ তাদেরই মজবুত ভিত্তির অংশ।
কঠিন হয়েছি আমি, সাহসী হয়েছি আমি,
শক্ত করেছি নিজের মেরুদণ্ড।
জেদি ও তেজী আমি, তবে বিদ্বেষী নই—
মানুষের মাঝে ভালোবাসা বিনিময় করতে জানি।
আজ আমার সাফল্যই যেন আমার শক্তি হয়ে দাঁড়িয়েছে।
তাই তো বলি, ধরণীতে যেদিন পদার্পণ করলাম—
চারিদিকে যেন প্রাণ ফিরে পেল;
সবাই মুখে হাসির আলোড়ন ফুটিয়ে, শীতের দুঃখকে ভুলে
তাদের সুখের ঠিকানায় হাসি খুঁজে পেল।
হ্যাঁ—
ঠিক সেই সুখ আমিই ছিলাম—
আমিই এবং শুধুই আমি,
যে ভালোবাসতে জানে, ভালো রাখতে জানে।
