ক্ষণিকের জীবন
মাহমুদা তাসমিহ্
সত্য জীবনের চাইনা কিছু, চাই না দামি গাড়ি,
সময় হলে নিয়ে যাবে ওই না সোনার তরী।
কত চাওয়া, কত পাওয়া, কত না পাওয়ার হিসাব
কিসের তরে ছুটছ সবাই, কেন এত আড়ম্বরের স্বভাব?
যা কিছু নিয়ে গর্ব কর যা কিছু আজ আপন,
সময় শেষে মলিন হবে হারাবে তার শোভন।
সত্য পথে জীবন কাটাও, সুখে থেকো হেসে,
ঝগড়া বিবাদ দূরে রেখে থেকো ভালোবেসে।
জীবন শেষে সত্য শুধু , সবই রবে পড়ে,
সবাই একদিন চলে যাব মায়ার বাঁধন ছেড়ে।
বিরামহীন জীবন
সাবিহা তারান্নুম মিম
বেপরোয়া ব্যস্ততায় ক্লান্ত মন
ভেসে ভেসে শ্রান্ত মস্তিষ্কের নিউরন
যাঁতাকলে পিষ্ট দৈনন্দিন জীবন
শান্তির প্রহর গুনছে কারণ
চায়ে ধোঁয়ায় আচ্ছন্ন ছন্দ
কোলাহল ভুলে থেমে যাক স্পন্দন
ছুটছে দেহ একা ভীষণ।
