শিরোনাম:
Network News BD
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার অভিযানে গাঁজা ও চাকুসহ আটক ২

মোস্তাফিজুর রহমান আকাশ

মোস্তাফিজুর রহমান আকাশ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৬ PM ৪ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার অভিযানে গাঁজা ও চাকুসহ আটক ২

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রুহিয়া ইউনিয়নের কশালগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— কশালগাঁও (বাঁশবাড়ী) গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে মোঃ লাল মিঞা (৪১) এবং কশালগাঁও (কালীবাড়ী) গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ মজিদুল ইসলাম (৩২)।

পুলিশ জানায়, জেলার পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের সার্বিক নির্দেশনায় রুহিয়া থানা পুলিশ ২৪ ঘণ্টার বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ ভবনের সামনের পাকা রাস্তা থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরে তাদের তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৫৫০ টাকা, দুটি সিমসহ একটি বাটন মোবাইল ফোন এবং ১২ ইঞ্চি দৈর্ঘ্যের একটি ধারালো লোহার দেশীয় চাকু উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুনবী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে যাহার মামলা নং-৮। তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং অপরাধ দমনে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!