শিরোনাম:
Network News BD
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

রুহিয়ায় মাদক সেবনের দায়ে এক ব্যাক্তিকে ১ মাসের কারাদণ্ড

মোস্তাফিজুর রহমান আকাশ

মোস্তাফিজুর রহমান আকাশ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ PM ১৬ বার পঠিত
রুহিয়ায় মাদক সেবনের দায়ে এক ব্যাক্তিকে ১ মাসের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মাদক সেবনের সময় হাতেনাতে ধরা পরা মো. খাসিরুল ইসলাম নামের এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রুহিয়া উপজেলার ঘনি বিষ্ণুপুর (প্রধান পাড়া) এলাকায় মাদক সেবনরত অবস্থায় খাসিরুলকে স্থানীয় জনতা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামির নিজের দোষ স্বীকারের ভিত্তিতে বিচার পরিচালনা করেন এবং এই সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্ত খাসিরুল ইসলাম ঘনি বিষ্ণুপুর এলাকার মৃত হেকাম উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আদালতের নির্দেশনা অনুযায়ী সাজাপ্রাপ্ত খাসিরুলকে ঠাকুরগাঁও জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

মাদকবিরোধী এই অভিযান ও আইনি তৎপরতা অব্যাহত থাকবে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!