আসন্ন নির্বাচনী কার্যক্রমকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় প্রাক-নির্বাচনী প্রস্তুতিমূলক আলোচনা সভা করেছে রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামনাথহাট প্রগতি ময়দানে এই সভার আয়োজন করা হয়।
রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাগত বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক।
রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাগত বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানান। একই সাথে তৃণমূল পর্যায়ে দলকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি আবু হায়াত নুর নবী, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সহ-সভাপতি রুহুল আমিন এবং সাংগঠনিক সম্পাদক ইন্তাজুল হক।
এছাড়াও রুহিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নুর আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জেসমিন চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রুহিয়া শাখার আহ্বায়ক বিকাশ চন্দ্র রায়, ইউনিয়ন কৃষকদলের সভাপতি জয়নুল, ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুজ্জামান বিপ্লব, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আফজাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু ও সদস্য সচিব আল সাদিক মিলনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম ও সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান শপথ।
