শিরোনাম:
Network News BD
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ ইমন হোসেন

মোঃ ইমন হোসেন

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৫ PM ১৯ বার পঠিত
গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ছবি: নেটওয়ার্ক নিউজ বিডি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ২৮ সেপ্টেম্বর ও ২৯ সেপ্টেম্বর একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে ‘আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্ট’ শীর্ষক এই কর্মসূচি আয়োজিত হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মশালা চলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. সোহেল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. মোহাম্মাদ আতাউর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম। এতে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসি’র পরিচালক ড. মো. বশির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, “উচ্চশিক্ষার মানোন্নয়নে যুগোপযোগী কারিকুলামের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞানে সীমাবদ্ধ না রেখে নৈতিক মূল্যবোধ ও বাস্তবমুখী দক্ষতার বিকাশ ঘটাতে হবে, যেখানে ওবিই পদ্ধতি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।” তিনি গোবিপ্রবিকে একটি আধুনিক ও মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
কর্মশালায় মূল রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম। তিনি ওবিই কারিকুলামের রূপরেখা, পাঠদান পদ্ধতি এবং আধুনিক মূল্যায়ন প্রক্রিয়ার বিভিন্ন কারিগরি ও কৌশলগত দিক শিক্ষকদের সামনে বিস্তারিত তুলে ধরেন।
দুই দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণ কর্মসূচিতে গোবিপ্রবির বিভিন্ন বিভাগের ১০৬ জন শিক্ষক অংশ নেন।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!