শিরোনাম:
Network News BD
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

রুহিয়ায় আঞ্জুমান ও বিশ্ব জাকের মঞ্জিলের উদ্যোগে ইসলামী জলসা সম্পন্ন

মোস্তাফিজুর রহমান আকাশ

মোস্তাফিজুর রহমান আকাশ

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৬ PM ২২ বার পঠিত
রুহিয়ায় আঞ্জুমান ও বিশ্ব জাকের মঞ্জিলের উদ্যোগে ইসলামী জলসা সম্পন্ন

ছবি: নেটওয়ার্ক নিউজ বিডি

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বৃষ্টি উপেক্ষা করে ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে একটি পবিত্র ও আজিমুশান ইসলামি জলসা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রুহিয়া মধুপুর কালিতলা বাজারসংলগ্ন এলাকায় এই ধর্মীয় সভার আয়োজন করা হয়।

​প্রতিকূল আবহাওয়া ও টানা বৃষ্টি উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বৃষ্টির কারণে অনেক মুসল্লিকে ছাতা মাথায় দিয়ে ওয়াজের প্যান্ডেলের নিচে দাঁড়িয়ে বয়ান শুনতে দেখা যায়। আবহাওয়া খারাপ থাকলেও মুসল্লিদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতির কারণে জলসাস্থলে কোনো ভাটা পড়েনি।

​জলসায় প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম আলহাজ্ব মুফতি মাওলানা মঞ্জুর মোর্শেদ রাকিব। দ্বিতীয় বক্তা ছিলেন বিশ্ব জাকের মঞ্জিলের অপর খাদেম মাওলানা খালিদ সাইফুল্লাহ লিমন এবং তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য দেন বিশ্ব জাকের মঞ্জিলের মৌলভী ইসলাম উদ্দিন।

​রুহিয়া উপজেলার কর্মী গ্রুপের উপদেষ্টা আলহাজ্ব ইসমাইল হোসেনের সভাপতিত্বে জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার কর্মী প্রধান আব্দুল হাই বাবু।

​আয়োজকেরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে জলসার কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃষ্টির মধ্যেও মুসল্লিদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় এক সুন্দর ও পবিত্র ধর্মীয় আবহ তৈরি হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে জলসার সমাপ্তি ঘটে এবং উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!