শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

দেবীগঞ্জে আলোকিত কালীগঞ্জ সংগঠনের উদ্যোগে সহস্রাধিক তালবীজ বপন

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৪ PM ৫৩ বার পঠিত
দেবীগঞ্জে আলোকিত কালীগঞ্জ সংগঠনের উদ্যোগে সহস্রাধিক তালবীজ বপন

ছবি: নেটওয়ার্ক নিউজ বিডি

পঞ্চগড়ের দেবীগঞ্জে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় এক হাজারের বেশি তালবীজ বপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত কালীগঞ্জ’।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ ঢাকাইয়া পাড়া ক্যানালসংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের স্বেচ্ছাসেবীরা ক্যানালের বিভিন্ন স্থানে তালবীজ বপন করেন।

আয়োজকেরা জানান, কর্মসূচির আগে বিভিন্ন বাড়ি থেকে তালবীজ সংগ্রহ করেন স্বেচ্ছাসেবীরা। পরে সেগুলো ক্যানালসংলগ্ন বিভিন্ন স্থানে বপন করা হয়।

‘আলোকিত কালীগঞ্জ’-এর সভাপতি হাসান রায়হান বলেন, ‘স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজ ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি কাজ করার সুযোগ তৈরি হয়। একটি গাছ লাগিয়ে সেটি মানুষের উপকারে আসার মতো অবস্থায় পৌঁছানোও সদকায়ে জারিয়ার একটি মাধ্যম হতে পারে। পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও ধারাবাহিকভাবে কাজ করতে চাই।’

সংগঠনের সহসভাপতি বরকত আলী বলেন, তালগাছ পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। তালবীজ বপনের মাধ্যমে ভবিষ্যতে নতুন তালগাছ তৈরি হবে। এর সুফল মানুষ ও প্রকৃতি উভয়ই পাবে।

সংগঠনের সদস্য সাজেদুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গাছপালা বিভিন্ন প্রাণী ও পাখির আশ্রয়স্থল হিসেবেও কাজ করে। তাই জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সাখাওয়াত হোসেন বলেন, কর্মসূচির জন্য স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে তালবীজ সংগ্রহ করেছেন। স্থানীয় অনেকেই স্বতঃস্ফূর্তভাবে তালবীজ দিয়ে সহযোগিতা করেছেন।

সংগঠনের সদস্য ইয়াছিন আলী বলেন, তালবীজ সংগ্রহ থেকে বপন পর্যন্ত পুরো কার্যক্রমে স্বেচ্ছাসেবীরা অংশ নেন। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

আয়োজকেরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই তালবীজ বপনের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!