শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

বাকৃবিতে পরিবেশ রক্ষায় নিম ও তালগাছের চারা রোপণ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৩:০৭ PM ২২ বার পঠিত
বাকৃবিতে পরিবেশ রক্ষায় নিম ও তালগাছের চারা রোপণ

ছবি: সংগৃহীত

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরিবেশবান্ধব নিম ও তালগাছের চারা রোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ডেইরি খামার এলাকা ও বেগম খালেদা জিয়া হল চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

​কৃষি অনুষদের ডিন ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি এম মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি ছিলেন বাউরেস-এর পরিচালক অধ্যাপক ড. মো. আবুল হাশেম। বৃক্ষরোপণ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. হারুন অর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে পশুপালন অনুষদের ডিন, প্রক্টর, রেজিস্ট্রার, ট্রেজারারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​উপাচার্য প্রথমে ডেইরি খামার এলাকা এবং পরে বেগম খালেদা জিয়া ছাত্রী হলে নিম ও তালের চারা রোপণ করেন। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে তালগাছ এবং ঔষধি গুণসম্পন্ন নিমগাছের কার্যকারিতা তুলে ধরেন। উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রার অংশ হিসেবে গত জুন মাস থেকেই বাকৃবির বৃক্ষরোপণ কমিটির উদ্যোগে চারা রোপণ চলছে। ক্যাম্পাসে গাছ লাগানোর পর্যাপ্ত জায়গা রয়েছে। ভবিষ্যতে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান এবং সব হলে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

​বিশ্ববিদ্যালয়ের বৃক্ষরোপণ কমিটির মাধ্যমে আজ ১০০টি তাল ও নিমের চারা রোপণ করা হয়।

​এদিকে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে উপাচার্য বেগম খালেদা জিয়া ছাত্রী হলে নতুন সংযোজিত লিফট পরিদর্শন করেন। এ সময় আধুনিক এই লিফট স্থাপনের মাধ্যমে ছাত্রীদের কষ্ট নিরসন করায় তাঁরা উপাচার্যের প্রতি উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!