শিরোনাম:
Network News BD
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে পুরস্কৃত হলেন জয় দাস

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৯ PM ৩২ বার পঠিত
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে পুরস্কৃত হলেন জয় দাস

ছবি: সংগৃহীত

সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের আয়োজনে এবং ফুলের হাসি ফাউন্ডেশনের সহযোগিতায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’। এ আয়োজনে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তরুণ শিক্ষক ও লেখক জয় দাসকে ‘বেস্ট টিচার’ (Best Teacher) সম্মাননা প্রদান করা হয়।

​মানবিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণী ব্যক্তি, শিল্পী ও সমাজকর্মীদের এই অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়। হিরা সরকারের সঞ্চালনায় এবং ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান তসলিম হাসান হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান মহিউদ্দিন আমিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম জনি এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনটির চেয়ারম্যান রাকিব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী মুকিত জাকারিয়া ও ফারজানা ছবিসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

​সম্মাননাপ্রাপ্ত তরুণ শিক্ষক ও লেখক জয় দাস দীর্ঘ পাঁচ বছর ধরে ইংরেজি ভাষা শিক্ষা ও তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করে আসছেন। এর আগে ২০২৬ সালে ব্যাংককে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ তিনি ‘Best Educator of the Year’ এবং মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল লিডারশিপ সামিট ২০২৬’-এ ‘Confidence Spark Award’ অর্জন করেন। দক্ষতা উন্নয়ন ও সাহিত্যে অবদানের জন্য তিনি ‘Best Recognition Award 2026’ এবং ‘Medal of Success’-সহ নানা সম্মাননা পেয়েছেন। শিক্ষকতার পাশাপাশি তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ‘The Secret to Success’। বর্তমানে ইংরেজি ভাষা ও শব্দভান্ডার শেখানোর জন্য আরও কয়েকটি বই নিয়ে কাজ করছেন তিনি।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন আমিন গুণী ও প্রতিভাবান মানুষদের স্বীকৃতি দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানান। সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের চেয়ারম্যান রাকিব আলী জানান, ভালো কাজের পাশাপাশি মানবিক মানুষদের সম্মানিত করার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সভাপতির বক্তব্যে তসলিম হাসান হৃদয় সমাজের নৈতিক অবক্ষয় রোধে এবং গুণীজনদের মূল্যায়নে এ ধরনের উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

​আলোচনা ও সম্মাননা প্রদান শেষে বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক দলের অংশগ্রহণে মনোজ্ঞ নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!