শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

পুকুরে মাইক্রোবাস, উদ্ধার করতে গিয়ে মিলল ১৪০ পিস ফেনসিডিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৩ PM ৬৬ বার পঠিত
পুকুরে মাইক্রোবাস, উদ্ধার করতে গিয়ে মিলল ১৪০ পিস ফেনসিডিল

ছবি: সংগৃহীত

ফরিদপুরের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়া একটি হাইয়েস মাইক্রোবাস থেকে ১৪০ পিস ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মুকসুদপুর থানার বড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানানো হলে উদ্ধার তৎপরতা শুরু হয়।

৯৯৯ সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে টেকেরহাট যাওয়ার পথে হাইয়েস মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা একজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট এবং ভাঙ্গা হাইওয়ে থানার টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে মাইক্রোবাসটি থেকে দুটি ব্যাগে সাত কার্টন ভর্তি ১৪০ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান এবং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আবু জাফর ৯৯৯ কর্তৃপক্ষকে ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

৯৯৯-এর কলটেকার কনস্টেবল মর্জিনা আক্তার ফোনকলটি গ্রহণ করেন। সংশ্লিষ্ট ফায়ার স্টেশনের সঙ্গে উদ্ধার কার্যক্রমের সমন্বয় করেন ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. হানজালাল।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!