শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

নড়াইলে উদ্ধার খুলনা থেকে চুরি হওয়া বাস

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৬ PM ৫৯ বার পঠিত
নড়াইলে উদ্ধার খুলনা থেকে চুরি হওয়া বাস

ছবি: সংগৃহীত

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে চুরি হওয়া একটি বাস নড়াইলের লোহাগড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে বাসটি চুরি করে নিয়ে যাওয়া ব্যক্তিদের আটক করা যায়নি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে যশোরের কেশবপুর থেকে শাহাদাৎ নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাঁর বাবার মালিকানাধীন একটি বাস খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে চুরি হয়েছে। বাসে থাকা জিপিএস ট্র্যাকার থেকে তাঁরা দেখতে পান, বাসটি যশোর থেকে নড়াইলের দিকে যাচ্ছিল।

৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে নড়াইল জেলা পুলিশ কন্ট্রোল রুম ও লোহাগড়া থানায় বিষয়টি জানিয়ে বাসটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। পরে লোহাগড়া থানার একটি দল মসাগুনিয়া গ্রামের মহাসড়ক থেকে জামাল এন্টারপ্রাইজের ঢাকা-জ ১১-০৩১৪ নম্বরের বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরেরা বাসটি থামিয়ে পালিয়ে যায় বলে ৯৯৯ সূত্রে জানানো হয়েছে।

আইনি প্রক্রিয়া ও যাচাই শেষে বাসটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

৯৯৯-এর কলটেকার কনস্টেবল সুমাইয়া জাহান ফোনকলটি গ্রহণ করেন। কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ রেখে উদ্ধার কার্যক্রম সমন্বয় করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই মহিউদ্দিন মুন্না।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!