১২ নভেম্বর, ২০২৬
English
Network News BD

ফুলবাড়ীয়ায় আগামীকাল থেকে ৩ দিনব্যাপী বইমেলা শুরু

তানজিদ শুভ্র
তানজিদ শুভ্র
প্রকাশিত: ১৭ মে ২০২৬ | ০৭:৫১ পিএম | ২৭ বার পঠিত

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আগামীকাল সোমবার (১৮ মে) থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী বইমেলা। স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘ফুলবাড়ীয়া নবধারা পাঠাগার’-এর শুভ উদ্বোধন উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১৮, ১৯ ও ২০ মে পর্যন্ত উপজেলা প্রেসক্লাব সংলগ্ন চত্ত্বরে এই মেলা ও উদ্বোধনী অনুষ্ঠান সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজক সংগঠনটির সভাপতি মোঃ রাকিব শেখ এবং সাধারণ সম্পাদক এআরএম মাহবুবুল আলম মেলা আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

অমর একুশে বইমেলার সময়সূচি চূড়ান্ত, শুরু ৭ জানুয়ারি

সংগঠনের নেতৃবৃন্দ জানান, আধুনিক ও ব্যস্ত নাগরিক জীবনে সাধারণ মানুষ ও বইপ্রেমীদের একবিন্দুতে মেলানোর সুযোগ বেশ সীমিত। সেই তাগিদ থেকেই গ্রামীণ ও মফস্বল পর্যায়ে বইয়ের আলো ছড়িয়ে দিতে এবং সর্বস্তরের মানুষের মাঝে পাঠাভ্যাস গড়ে তুলতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

তিন দিনব্যাপী এই বইমেলায় নানাবিধ বইয়ের প্রদর্শনী ও বিক্রয় স্টল থাকবে। মেলা প্রাঙ্গণ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থী ও পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া বই কেনাবেচার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি চর্চাকে বেগবান করতে স্থানীয় লেখক, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনাও রয়েছে আয়োজকদের।

ব্যতিক্রমী এই সাহিত্য উৎসবে স্থানীয় সর্বস্তরের বইপ্রেমী, শিক্ষার্থী ও নাগরিকদের সপরিবারে উপস্থিত হয়ে মেলাকে সফল করার আহ্বান জানিয়েছে আয়োজন কমিটি।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
১৭ মে ২০২৬
News Image
Watermark

ফুলবাড়ীয়ায় আগামীকাল থেকে ৩ দিনব্যাপী বইমেলা শুরু

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

ফুলবাড়ীয়ায় আগামীকাল থেকে ৩ দিনব্যাপী বইমেলা শুরু

১৭ মে ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
ফুলবাড়ীয়ায় আগামীকাল থেকে ৩ দিনব্যাপী বইমেলা শুরু
বইবসন্ত | ১২ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন