শিরোনাম:
Network News BD
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

আজ সংবিধান দিবস

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৩:৪৯ PM ১৯ বার পঠিত
আজ সংবিধান দিবস

ফাইল ছবি

আজ বাংলাদেশের সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সংবিধান আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এবং একই বছরের ১৬ ডিসেম্বর থেকে তা কার্যকর হয়।

সংবিধান একটি স্বাধীন দেশের জন্য এক অনন্য অর্জন। সংবিধান কেবল একটি আইনি দলিল নয় এটি একটি রাষ্ট্রের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক দর্শনের প্রতিচ্ছবি। আর এই দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো সাংবিধানিক প্রাধান্য বা কনস্টিটিউশনাল সুপ্রিমেসি। সাংবিধানিক প্রাধান্য আইনের শাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত। এর অর্থ হলো দেশের সব নাগরিক আইনের চোখে সমান এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়।

সাংবিধানিক প্রাধান্য বলতে বোঝায় যে রাষ্ট্রের সীমানার মধ্যে সংবিধানই হলো সর্বোচ্চ আইন। রাষ্ট্রের তিনটি মূল অঙ্গ আইনসভা বা সংসদ শাসনবিভাগ বা সরকার এবং বিচারবিভাগ তাদের সব ক্ষমতা প্রাপ্ত হয় সংবিধান থেকে এবং তাদের সব কাজ পরিচালিত হতে হয় সংবিধানের গণ্ডির মধ্যে থেকে।

বাংলাদেশের সংবিধানের ৭ অনুচ্ছেদে সাংবিধানিক প্রাধান্যের বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে বলা আছে। সংবিধানের ৭ এর ১ অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। অন্যদিকে আমাদের সংবিধানের ৭ এর ২ অনুচ্ছেদে বলা হয়েছে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয় তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে। অর্থাৎ এমন কোনো আইন পাস করা যাবে না যা সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী।

রাষ্ট্র ও নাগরিক জীবনে সাংবিধানিক প্রাধান্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবিধানে নাগরিকদের জীবন স্বাধীনতা বাকস্বাধীনতা চলাফেরা ও সমাবেশের অধিকারসহ নানা মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। সাংবিধানিক প্রাধান্য এটি নিশ্চিত করে যে রাষ্ট্র বা সরকার চাইলেই নাগরিকদের এসব অধিকার খেয়ালখুশিমতো খর্ব করতে পারবে না। এ ছাড়া রাষ্ট্রের কোনো একটি অঙ্গ যেন অতিরিক্ত ক্ষমতাশালী হয়ে স্বৈরাচারী রূপ নিতে না পারে তা নিশ্চিত করে সংবিধান। আইনসভা আইন তৈরি করবে শাসনবিভাগ তা প্রয়োগ করবে এবং বিচারবিভাগ তা ব্যাখ্যা করবে ক্ষমতার এই ভারসাম্য বা চেকস অ্যান্ড ব্যালেন্স সাংবিধানিক প্রাধান্যেরই ফসল।

দুঃখের বিষয় হলেও সত্য যে বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময় অগণতান্ত্রিক পন্থায় সংবিধানকে কাঁটাছেঁড়া করার চেষ্টা করা হয়েছে। তবে বিচারবিভাগ তার বিভিন্ন ঐতিহাসিক রায়ের মাধ্যমে সংবিধানের মূল কাঠামোকে রক্ষার চেষ্টা করেছে।

সর্বোপরি সাংবিধানিক প্রাধান্যকে কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপ দিতে হলে বিচারবিভাগের পূর্ণ স্বাধীনতা অপরিহার্য। সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক। কোনো আইন বা পদক্ষেপ সংবিধানের পরিপন্থী হলে তা বাতিল করার ক্ষমতা বা জুডিশিয়াল রিভিউ সুপ্রিম কোর্টের রয়েছে। এই ক্ষমতার স্বাধীন ও নিরপেক্ষ প্রয়োগই সাংবিধানিক প্রাধান্যকে সমুন্নত রাখতে পারে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!