শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১:২৪ PM ৭০ বার পঠিত
অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ। ১৮৭৬ সালের আজকের এই দিনে অবিভক্ত বাংলার হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব কাটে ভাগলপুরে নানার বাড়িতে। টি এন জুবিলি কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক পাসের পর একই কলেজে এফএ শ্রেণিতে ভর্তি হন তিনি। কিন্তু দারিদ্র্যের কারণে তাঁর শিক্ষাজীবন আর বেশি দূর এগোয়নি।

পড়াশোনা ছাড়ার পর জীবিকার তাগিদে তিনি কলকাতা হাইকোর্টের অনুবাদক এবং বার্মা রেলওয়ের হিসাব দপ্তরের কেরানি পদে চাকরি করেন। তবে কর্তৃপক্ষের সঙ্গে ছুটি নিয়ে মনোমালিন্যের কারণে সেই চাকরি ছেড়ে দেশে ফিরে আসেন তিনি। রাজনীতিতেও তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। ১৯২১ সালে তিনি কংগ্রেসের অসহযোগ আন্দোলনে যোগ দেন এবং হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন।

শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি ভারতী পত্রিকায় প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই সাহিত্যজগতে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর তিনি একে একে বিন্দুর ছেলে ও অন্যান্য পরিণীতা বৈকুণ্ঠের উইল পল্লীসমাজ দেবদাস চরিত্রহীন নিষ্কৃতি শ্রীকান্ত দত্তা গৃহদাহ দেনা পাওনা পথের দাবী শেষ প্রশ্ন ইত্যাদি গল্প উপন্যাস এবং নারীর মূল্য স্বদেশ ও সাহিত্য এর মতো প্রবন্ধগ্রন্থ রচনা করেন। এর মাঝে শ্রীকান্ত চরিত্রহীন গৃহদাহ দেনা পাওনা এবং পথের দাবী বিপুল জনপ্রিয়তা লাভ করে। তবে পথের দাবী উপন্যাসটি বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগে ব্রিটিশ সরকার সে সময় বাজেয়াপ্ত করেছিল।

ব্যক্তিজীবনে এই প্রখ্যাত লেখককে বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। দুর্ভাগ্যবশত রেঙ্গুনে প্লেগ মহামারি দেখা দেওয়ায় তাঁর স্ত্রী পুত্র দুজনেই সেই রোগে আক্রান্ত হয়ে মারা যান যার মাধ্যমে লেখকের বৈবাহিক জীবনের প্রথম অধ্যায়ের করুণ সমাপ্তি ঘটে। পরবর্তী সময়ে রেঙ্গুনে কৃষ্ণদাস অধিকারী নামে এক ব্যক্তির অনুরোধে শরৎচন্দ্র তাঁর ১৪ বছরের কন্যা মোক্ষদাকে বিয়ে করেন এবং তাঁর নাম রাখেন হিরণ্ময়ী দেবী।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এমন একজন অমর কথাশিল্পী যাঁর উপন্যাসের মূল বিষয় ছিল পল্লির জীবন ও সমাজ। সামাজিক বৈষম্য কুসংস্কার ও শাস্ত্রীয় অনাচারের বিরুদ্ধে তিনি সবসময় উচ্চকণ্ঠ ছিলেন। বাংলাসহ ভারতীয় বিভিন্ন ভাষায় তাঁর অনেক উপন্যাসের চিত্রনাট্য নির্মিত হয়েছে এবং সেগুলো দারুণ ব্যবসাসফল ও জনপ্রিয় হয়েছে।

সাহিত্যকর্মে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি কুন্তলীন পুরস্কার জগত্তারিণী স্বর্ণপদক বঙ্গীয় সাহিত্য পরিষদের সদস্যপদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি লাভ করেন। ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি কলকাতায় শেষনিশ্বাস ত্যাগ করেন কালজয়ী এই সাহিত্যিক। তবে তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়ে তিনি আজও অগণিত পাঠকের হৃদয়ে অমর হয়ে আছেন।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!