শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

বিশ্ব চিঠি দিবস আজ

রকমারি ডেস্ক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ PM ১০৮ বার পঠিত
বিশ্ব চিঠি দিবস আজ

ছবি: সংগৃহীত

আজ ১ সেপ্টেম্বর বিশ্ব চিঠি দিবস। একসময় মানুষের ব্যক্তিগত সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল চিঠি। চিঠির মাধ্যমে মানুষ নিজেদের মনের ভাব অনুভূতি এবং অভিজ্ঞতা প্রকাশ করতেন। কিন্তু আধুনিক প্রযুক্তির আগ্রাসনে হাতে লেখা চিঠির সেই সোনালি অতীত আজ অনেকটাই ম্লান। চিঠি লেখার ঐতিহ্য এবং এই যোগাযোগমাধ্যমের প্রতি মানুষের আগ্রহ ধরে রাখতেই প্রতিবছর বিশ্বব্যাপী দিনটি পালন করা হয়।

২০১৪ সালে অস্ট্রেলিয়ান নাগরিক রিচার্ড সিম্পকিনের উদ্যোগে সর্বপ্রথম আন্তর্জাতিক চিঠি দিবসের প্রচলন শুরু হয়। চিঠির মাধ্যমে মানুষের ব্যক্তিগত সম্পর্কগুলো একসময় আরও ঘনিষ্ঠ ও গভীর হতো। একটি হাতে লেখা চিঠি ছিল প্রেরকের অনুভূতির জীবন্ত প্রতীক যা বর্তমানের ডিজিটাল বার্তায় খুঁজে পাওয়া যায় না।

বর্তমান প্রজন্মের যোগাযোগের ধরনে বড় ধরনের পরিবর্তন এসেছে। চিঠির জায়গা এখন দখল করেছে মোবাইল ফোন ইমেইল মেসেজিং অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যম। মুহূর্তের মধ্যেই বার্তা পাঠানো ছবি বা ভিডিও শেয়ার করা কিংবা ভিডিও কলে কথা বলার সুযোগ থাকায় হাতে লেখা চিঠির প্রয়োজনীয়তা অনেকটাই কমে গেছে। ফলে নতুন প্রজন্মের কাছে এটি এখন পুরোনো দিনের পদ্ধতি বলে মনে হলেও এর সঙ্গে জড়িয়ে থাকা অপেক্ষা আবেগ ও ব্যক্তিগত স্পর্শের আবেদন এখনো অমলিন।

প্রিয়জন ও পরিজনের কাছে লেখা প্রতিটি চিঠিতেই ছিল চিন্তাশীলতার দারুণ মিশ্রণ। চিঠি লেখার প্রক্রিয়াটি ছিল মন্থর ও গোছানো। লিখতে বসার পর মানুষকে তাঁর চিন্তাগুলোকে সুন্দরভাবে সাজাতে হতো। ধীরে ধীরে সেই প্রক্রিয়ার মাধ্যমে মানুষের অভিজ্ঞতা ও চিন্তাভাবনার গভীরতা ফুটে উঠত।

এছাড়া প্রাচীন চিঠিগুলো শুধু ব্যক্তিগতই নয় বরং ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত মূল্যবান। অনেক ক্ষেত্রে এসব চিঠি ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনার নীরব সাক্ষী হিসেবে কাজ করেছে। অনেক প্রখ্যাত ব্যক্তিত্বের হাতে লেখা চিঠি আজও ইতিহাসবিদদের কাছে অমূল্য দলিল হিসেবে সংরক্ষিত রয়েছে যা আজকের দিনেও মানুষকে চিঠি লেখার উৎসাহ জোগায়।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!