আজ শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ শেষে একদল শিশু-কিশোরের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশুদের সঙ্গে খেলাধুলা নিয়ে কথা বলেন তিনি এবং তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।
প্রধানমন্ত্রী আজ বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন তিনি। শিশুদের কাছে জানতে চান, কে কোন খেলাধুলা পছন্দ করে।

২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান ছিল আমার মায়ের জীবনের শেষ অনুষ্ঠান : প্রধানমন্ত্রী
আলাপচারিতার একপর্যায়ে শিশু-কিশোররা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। পরে তাদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ক্রীড়া সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী।
শুভ্র/
