২৬ নভেম্বর, ২০২৬
English
Network News BD

পূজা উপলক্ষে ১০টা পর্যন্ত শপিংমল-মার্কেট খোলা থাকবে

নেটওয়ার্ক নিউজ বিডি
নেটওয়ার্ক নিউজ বিডি
প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬ | ০৪:২৮ পিএম | ৫৬ বার পঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

আজ বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা জানানো হয়েছে।

আরও পড়ুন

এবারের পূজায় কেউ নিরাপত্তাহীনতায় ভোগেনি : পূজা উদযাপন ফ্রন্ট

নির্দেশনায় বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে।

এতে আরও বলা হয়, আগামী ২৩ অক্টোবর থেকে শপিংমল, মার্কেট ও দোকানপাটের পূর্বনির্ধারিত সময়সূচি বহাল থাকবে। সে অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা থাকবে।

উল্লেখ্য, বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে গত ১২ আগস্ট দেশের সব শপিংমল ও দোকানপাট রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৭টার পর দোকানপাট ও শপিংমলে আলোকসজ্জা না করার নির্দেশনা দিয়েছিল বিদ্যুৎ বিভাগ।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
৬ অক্টোবর ২০২৬
News Image
Watermark

পূজা উপলক্ষে ১০টা পর্যন্ত শপিংমল-মার্কেট খোলা থাকবে

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

পূজা উপলক্ষে ১০টা পর্যন্ত শপিংমল-মার্কেট খোলা থাকবে

৬ অক্টোবর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
পূজা উপলক্ষে ১০টা পর্যন্ত শপিংমল-মার্কেট খোলা থাকবে
স্বদেশ | ২৬ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন