শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কাল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ PM ৩৯ বার পঠিত
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কাল

ছবি: সংগৃহীত

আগামীকাল আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামীকাল ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ২০২৬’ পালন করা হবে।

দিবসটি উদযাপনে সরকার এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ২০২৬ উপলক্ষ্যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সমৃদ্ধ করা, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং আরও শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক সমাজ গড়ে তোলা সম্ভব।

সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বৈচিত্র্যময় মতামতের সমন্বয় ঘটিয়ে কীভাবে ‘আলোচনা-ভিত্তিক গণতন্ত্র’ জনগণের সক্রিয় অংশগ্রহণ ও মালিকানাবোধকে জোরদার করতে পারে-তা তুলে ধরতে জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। যৌথ আয়োজক ‘ইউনাইটেড নেশন্স ডেমোক্রেসি ফান্ড’ এবং ‘ইউনাইটেড নেশন্স অফিস ফর পার্টনারশিপস’।

অনুষ্ঠানে বিশ্বজুড়ে ‘নাগরিক সমাবেশ’-এর অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি অংশগ্রহণ, সংলাপ ও অন্তর্ভুক্তির মাধ্যমে কীভাবে মানুষের আস্থা বাড়ানো এবং আরও জনমুখী, জবাবদিহিমূলক ও কার্যকর শাসনব্যবস্থা গড়ে তোলা যায়, তা তুলে ধরা হবে।

শাসনব্যবস্থা এমন অর্থবহ সুযোগ তৈরি করতে পারে, যার মাধ্যমে মানুষ তাদের জীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে পারে। সংলাপ, সহযোগিতা এবং ভিন্নমত ও দৃষ্টিভঙ্গি বোঝার মাধ্যমে এমন একটি ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!