শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ১১:২৫ AM ৭ বার পঠিত
চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

ছবি: এক্স (টুইটার)

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। শুক্রবার সকালে তিনি বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যান।

​শুক্রবার সকাল ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছান তিনি। সেখান থেকে সরাসরি বন্যাকবলিত বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় যান। এ সময় তিনি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি সার্বিক পরিস্থিতির সরাসরি খোঁজ নেন। পরিদর্শনে গিয়ে তিনি দেখেন অনেক ঘরবাড়ি এখনো পানির নিচে তলিয়ে আছে এবং অসংখ্য মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন পার করছে।

​সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষকে সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক ও নৈতিক দায়িত্ব। পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তা তুলে দেন এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।

​টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে প্রাণহানির পাশাপাশি বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে উঠেছে। বাঁশখালীর পর তিনি সাতকানিয়া এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা পরিদর্শনে যাবেন এবং সেখানেও বন্যাকবলিত মানুষের মাঝে শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করবেন বলে জানা গেছে।

​পরিদর্শনের সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী ও চট্টগ্রাম ১৬ আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম এমপিসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!